চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় খাগড়িয়া ইউনিয়নের দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ছাবের হোসেন (৩০) নামে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
আবদুর রহিম নামের এক এলাকাবাসী ঘটনাস্থল থেকে জানান, সকালে খাগড়িয়া ইউনিয়নের নতুন চর খাগড়িয়া গ্রামের চেয়ারম্যান বাড়িতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহতসহ উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে বেশ কযেকরাউন্ড গুলি শব্দও শোনা যায়। এই সংঘর্ষে আহতদের দোহাজারী এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার এসআই জুলুস খান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। কী কারণে এ সংঘর্ষ হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
কেএইচ





