নারায়ণগঞ্জে পারটেক্স গ্রুপের একটি হেলিকপ্টার বিকল হয়ে বিধ্বস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে ৩ জন।  

আজ (মঙ্গলবার) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্ব কালাদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক সরাফত উল্লাহ জানান, পারটেক্স গ্রুপের হেলিকপ্টারটি ট্রায়াল দেওয়ার জন্য ঢাকা থেকে আকাশে উড়েছিল। এ সময় হেলিকপ্টারে একজন পাইলট, একজন ইঞ্জিনিয়ার ও একজন সহকারী ছিলেন।

হেলিকপ্টারটি রূপগঞ্জের আবাসন প্লট আমেরিকান সিটিতে বিধ্বস্ত হয়। খবর পেলে অপর একটি হেলিকপ্টারে করে আহত ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

এমবি