রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় রোববার সকালে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রায়েরবাগ এলাকার হাসেম খান রোডের মাথায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস ৭০-৭৫ বছর বয়সী ওই অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে যাত্রাবাড়ী থানার এসআই জামাল এসে বাসটি আটক করে পথচারী সোহরাব নামে এক ব্যক্তিকে দিয়ে ওই আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর