ফুলছড়ির ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯১ জন ও সাধারন সদস্য পদে ২১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কঞ্চিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ২০ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন, উড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, উদাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, গজারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন, ফুলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ২০ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন, এরেন্ডাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

১১ ও ১২ মে এ সকল মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে বলে জানা গেছে।

এমআইএস