রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে কাউসার নামের এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টার্মিনালের পদ্মা বাস কাউন্টারের পিছনে অবস্থিত একটি ডিপোর সামনে থেকে লাশটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানার পুলিশ।
বলে পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাউসারের পিতার নাম জাকির। মামার নাম সোহাগ। মামার বাসার কাছেই কাউসারের লাশ উদ্ধার পাওয়া যায়। কাউসার বিদেশে ছিলেন কিছুদিন হলো দেশে ফিরেছেন।
যাত্রাবাড়ী থানা অফিসার ইনচার্জ(ওসি) অবনি শংকর টাইমনিউজবিডি’কে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পদ্মা কাউন্টারের পেছনের অবস্থিত একটি ডিপোর সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, কাউসারের মুখ থেতলানো। সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কাউসারকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। তবে কে বা কারা কাউসারকে হত্যা করেছে তা জানাতে পারে নি পুলিশ। এ ঘটনায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পরিবারের সদস্যরা এখন শোকে মাতম করছেন। তাই মামলা হয় নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ব্যাপারে নিহতের মামা সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন কথা বলা যাচ্ছে না। তবে পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হবে বলে জানান।
[b]ঢাকা, জেইউ, ৮ মে(টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]