যশোরের শার্শা উপজেলার কাশিপুর ও কন্যাদাহ গ্রামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। রোববার রাতে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় এসব বিয়ে বন্ধ করেন।

বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া দুই জন ছাত্রী হলো-শার্শা উপজেলার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুমানা আক্তার (১৩) ও উলাশি ইউনিয়নের কন্যদাহ গ্রামের হাসানুর রহমানের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মুক্তা খাতুন (১৪)।

শার্শা মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী রওশানারা বেগম প্রতিবেদককে জানান, গোপনে শার্শার দুই গ্রামে বাল্যবিয়ের খবর পান তারা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকতাকে বিষয়টি জানিয়ে পুলিশের সহযোগিতায় রুমানা ও মুক্তার বাড়িতে গিয়ে তাদের বিয়ে বন্ধ করা হয়। এ সময় ১৮ বছরের আগে ওই দুই কিশোরীকে বিয়ে না দেওয়ার নিশ্চয়তা চেয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে লিখিতও নেওয়া হয়।

এআই