ঘন কুয়াশার কারণে পৌনে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল সোয়া ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টা থেকে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে রোববার রাত সাড়ে ১১টার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে ঘাটের দু'পারে কয়েক শত যানবাহন আটকা পড়ে।

এছাড়া মাঝপদ্মায় চারটি ফেরি ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আরো ১২টি ফেরি যানবাহন যানবাহন বোঝাই করে আটকে থাকে।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা মুক্ত হলে ফেরি চলাচল শুরু হয়।

ওএফ