পুষ্টি বিষয়ে সচেতনতা ও পুষ্টি উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯।

বর্তমানে দেশে শিশুমৃত্যুর হার কমেছে। তবে এখনও ১০ শতাংশের মতো মানুষ পুষ্টিহীনতায় ভুগছে।

পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পুষ্টিনীতি-২০১৫ অনুসরণ করে দ্বিতীয় পুষ্টিনীতি-২০২৫ এর কর্মপন্থা গ্রহণ করা হয়েছে।

জনগণের খাদ্যাভ্যাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

তিনি জানান, পুষ্টিনীতি-২০২৫ এর মধ্যে রয়েছে, শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো ৮০ শতাংশে উন্নীত করা, ৬ মাসের কম বয়সের শিশুদের বুকের দুধ খাওয়ানোর হার বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করা।

এএস