শিক্ষার্থীদের লেখাপড়া শেষ করে চাকরির অপেক্ষা না করে কৃষি সেক্টরে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
শুক্রবার (০১ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘বাংলাদেশের অর্থনীতিতে কৃষি পণ্যের ব্যবসা ও চ্যালেঞ্জ বিষয়ক’সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেমিনারের আয়োজন করে শেকৃবি স্বপ্নসিড়ি ক্লাব।
মেয়র আনিসুল হক বলেন, ছাত্ররা আজ আলোর চেয়ে উত্তাপ বেশি ছড়াচ্ছে। তাদের লেখাপড়া শেষ করে চাকরির অপেক্ষা না করে কৃষি সেক্টরে উদ্যোক্তা হলে ভালো ফল আসবে।
স্বপ্নসিড়ি ক্লাবের মডারেটর অধ্যাপক নূর মুহাম্মদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা, উপ-উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হযরত আলী, ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান এবং এসিআই অ্যাগ্রিবিজনেসের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী।
উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা বলেন, কৃষি ব্যবসায় রয়েছে অপার সম্ভাবনা। শুধু কৃষি উৎপাদন বাড়িয়েই আমাদের কৃষির লক্ষ্যমাত্রা অর্জন পুরোপুরি সম্ভব নয়। তাই জাতীয় পর্যায়ে বিশেষায়িত ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
ওএফ





