লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে তোলা দুটি বসতঘরসহ অন্তত ৫০টি দোকান ও বিভিন্ন কোম্পানির শতাধিক সাইনবোর্ড গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রায়পুর ঢাকা মহাসড়কের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে দালাল বাজার পর্যন্ত রাস্তার দু'পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও অনিসুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এসময় সড়ক বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

জেআই