ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।

শুক্রবার দুপুরে উপজেলা সদরের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। জাহানারা মহল্লার রুস্তম আলীর স্ত্রী।

এলাকাবাসী জানান, বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরের টিনের বেড়ায় জড়িয়ে পড়লে গৃহবধূ জাহানারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেএইচ