পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে- তা জানাতে আগামীকাল (১১ জুলাই) রোববার সন্ধ্যায় (বাদ মাগরিব) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রোববার সন্ধ্যা ৭টা ১৫মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আযহা’র তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে ।
এমবি





