ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে একই পুকুরে ডুবে রিপা(৫) ও ফারজানা(৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার(২৬মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিপা ও ফারজানা আছলামপুর ৮নং ওয়ার্ডের দুই আপন ভাই রহমান মাঝীর ও কাদের মাঝীর মেয়ে ।

জানাগেছে, শিশু রিপা ও ফারজানা বাড়ির আঙ্গীনায় খেলছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে দুজনেই পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খুঁজে না পেয়ে পুকুরে জাল মারলে জালের সাথে দুই শিশুর হাত ধরা অবস্থায় মৃত উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু,এনামুল হক এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

শাহিন/জেড