নড়াইল পৌরসভা কর্তৃক হোল্ডিং গণনা ও হোল্ডিং ডিজিটাল নাম্বার প্লেট স্থাপন কার্যক্রম বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল পৌরসভার আয়োজনে বুধবার দুপুরে পৌর মেয়রের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র (দায়িত্ব প্রাপ্ত) সরদার মোঃ মোস্তফা কামাল মোস্তর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন।

আরো বক্তব্য রাখেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, পৌরসভার সদস্য সচিব ওহাবুল আলম, রেডির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম প্রমূখ।

সভায় পৌর কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মাত্র ২ শত টাকার বিনিময়ে পৌরসভার প্রত্যেক হোল্ডিং মালিককে এই ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট দেয়া হবে।

এর মাধ্যমে হোল্ডিং মালিকগণ পৌরসভার সকল সুবিধা ভোগ করতে পারবে। বেসরকারি সংস্থা রেডি এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

এমকে