বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মারপিটের মামলায় সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শাহাদত হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে শহরের রেলওয়ে কলোনীর বাসিন্দা ও মের্সাস আয়রন স্টিলের স্বত্বাধিকারী। তার নামে একই ধরনের অভিযোগে আরও ২টি মামলা রয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান জানান, মামলা হওয়ার পর থেকে শাহাদত হোসেন পলাতক ছিল। আজ সকাল সাড়ে ১১টার দিকে তাকে কোর্ট এলাকার আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, পৌর এলাকার ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে শাহাদত হোসেনের দ্বন্দ্ব চলে আসছিল। এ অবস্থায় একটি রাস্তার কাজের জন্য সরকারিভাবে ২ টন চাল বরাদ্দ হয়। ওই চাল বিক্রির পর টাকার ভাগবাটোয়ারা নিয়ে উভয় গ্রুপের দ্বন্ধ আরও বেড়ে যায়।

এরই জেরধরে ১৬ জুলাই রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেনকে মারপিট ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট করা হয়।

এ ঘটনায় মামলা হলে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি ও আরও কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ কারনে আমজাদ হোসেন বাদী হয়ে শাহাদত হোসেনসহ কয়েকজনের নামে আরও পরপর ২টি মামলা করেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর