দশম জাতীয় সংসদে নতুন হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাহাবুব আরা গিনি। তাকে নিয়ে হুইপের সংখ্যা এখন সাতজন। গাইবান্ধা-২ আসন থেকে আওয়ামী লীগের নির্বাচিত এ সংসদ সদস্য সংসদের একমাত্র নারী হুইপ।

 

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গিনির নিয়োগে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

গিনি গত সংসদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দশম সংসদে গিনি নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য।

 

প্রসঙ্গত, দশম সংসদের চিফ হুইপ হিসেবে রয়েছেন আ স ম ফিরোজ। এছাড়া বাকি পাঁচ হু্ইপ হচ্ছেন- আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মোহাম্মদ শাহাব উদ্দিন, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), শহীদুজ্জামান সরকার।

 

বিস্তারিত আসছে...

ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ