রাজশাহীর বাঘা উপজেলার পদ্মাচর থেকে ৬৯০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার রওথা এলাকা থেকে এ সব ফেনসিডিল জব্দ করা হয়।

বিজিবি ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন্স অফিসার মেজর এইচ কামরুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৭ বিজিবির অধীনস্থ মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহল দল জেলার বাঘা থানাধীন রাওথা পদ্মারচর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৯০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

কেএইচ