ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনী সহিংসতায় মাদারীপুরে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধার হত্যার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে তারা এ কর্মসূচি শুরু করে। এসময় তারা ‘পুলিশ ছাত্র ভাই ভাই-খুনিদের বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময়ে তাদের হাতে সুজন মৃধার হত্যার বিচার চেয়ে লেখা নানা প্ল্যাকার্ড দেখা যায়।
এর আগে গতকাল শনিবার বিক্ষোভকারী শিক্ষার্থীরা সুজন হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদদ্যের বিচার দাবি করে শাহবাগ মোড়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছিল।
এসটি





