রাজধানীর শাহবাগে শফিকুল ইসলাম (৩৭) নামে এক আনসার সদস্যকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বারডেম হাপাতালের পিসি (প্লাটুন কমান্ডার) মিজানুর রহমান জানান, সন্ধ্যায় হাসপাতালের গেটে দায়িত্ব পালনের সময় এক মোবাইল চোরকে আটক করে রমনা থানায় সোপর্দ করেন শফিকুল। এ ঘটনার এক ঘণ্টা পরে সাত থেকে আটজন যুবক শফিকুলকে মারধর করে। দুর্বৃত্তরা শফিকুলের মাথায় ইট দিয়ে আঘাত করায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করে।
ঢামেক’র ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজ্জামেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ





