মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলো রংপুর মেডিক্যালের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী তোফায়েল আহমেদ। সহপাঠি, বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের কাঁদিয়ে দুই বছর ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে জীবন সংগ্রামে হার মানলো এই তরুণ শিক্ষার্থী।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফেনীতে নিজ গৃহে শেষ নি:শ্বাস ত্যাগ করে তোফায়েল। এক অধম্য সাহস আর চোখ জুড়ে স্বপ্ন ছিল মানব সেবার দৃঢ় প্রত্যয় এবং মানবতার সেবার ছুটে বেঁড়িয়েছেন নানা দিকে। বাবা মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র সন্তান তোফায়েল । মেধার সর্ব্বোচ্চ স্বাক্ষর রেখে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ফেনী সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয়।
এরপর রংপুর মেডিকেলে ভর্তি। নিয়তিই হয়তো তার এটাই ছিলো। হঠাৎ ধরা পড়লো ব্লাড ক্যান্সার। ঢাকা মেডিকেলে শুরু হলো চিকিৎসা। সর্ব্বোচ্চ চেষ্টা করলেন চিকিৎসকরা আগামী দিনের চিকিৎসক এর জীবন বাঁচানোর জন্য। ব্যর্থ হলো বোন ম্যারো ট্রান্সপ্লেন্ট। উন্নত চিকিৎসার জন্য ছুটে গেলো ভারতে। খুব একটা আশা দেখাতে পারলেন না চিকিৎসকরা। আবার ফিরলেন দেশে।
ঈদের আগে হঠাৎ অবস্থা অনেক খারাপ। আবার ঢাকা মেডিকেলে ভর্তি। কিছুদিন পর বায়ু পরিবর্তনের জন্য গেলো নিজ ভিটায় ফেনীতে। এটাই ছিল ঢাকা থেকে শেষ বিদায়। রেলওয়ের অবসর প্রাপ্ত ক্ষুদ্র চাকুরে বাবার স্বপ্ন ছিলো ছেলে মানুষের জন্য কিছু করবে। স্বপ্ন ছিলো ছেলে সুস্থ হলে ছুটে যাবেন পবিত্র মক্কাতে উমরাহ করতে। স্রষ্টা হয়তো অনেক ভালো কিছুই প্রতিদান দিবে তাই নিয়ে গেলো তার বান্দাকে।
বন্ধু -বান্ধব ও শুভাকাঙ্খিরা শোকাহত:
মেধাবী শিক্ষার্থী তোফায়েল অকালে ঝড়ে পড়ায় তার সকল বন্ধুমহলের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। তাকে হারানোর বেদনা কিছুতেই মেনে নিতে পারছে না বন্ধু- বান্ধব এবং শুভাকাঙ্খিরা। বন্ধুমহল মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের পরিজনের মাঝে সমবেদনা জ্ঞাপন করেন।
এসএ





