চাঁদপুরে পোট্রলবোমায় দগ্ধ ট্রাকমালিক খন্দকার শরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (বার্ন ইউনিট) পার্থ শঙ্কর পাল জানান, পেট্রলবোমায় ট্রাকমালিক খন্দকার শরিফুল ইসলামের ৮৮ শতাংশ পুড়ে গেয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টায় তিনি মারা গেছেন।
গত ১৮ মার্চ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও রঘুনাথপুর এলাকায় বুধবার রাতে দুটি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকচালক জাহাঙ্গীর (৪০) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। জাহাঙ্গীরের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। এ ছাড়া গুরুতর দগ্ধ হন খোরশেদ (৩০), রুবেল (৩৮) ও শরিফ (৩৫)। রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
জেআই





