গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র গেইট সংলগ্ন সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে উপজেলার বামনডাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান (মাষ্টার)’র বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। এরপর পরিবারের সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, নগদ ৮০ হাজার টাকা, ৫টি মোবাইল সেট নিয়ে যায়।
এ ব্যাপারে আব্দুর রহমান মাষ্টার বলেন- আনুমানকি নগদ ও মালামালসহ ৫ লক্ষ টাকা সম্পদ ডাকাতি হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন- বিষয়টি আরো ক্ষতিয়ে দেয়া হচ্ছে। পূর্ব শত্র“তা বসত এ ঘটনাটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





