রাজধানীর হাজারীবাগ বাড্ডা নগর পানির ট্যাংকির পূর্ব পাশের একটি বাসা থেকে শামছুর নাহার আশা ওরফে বৃষ্টি (২৩) নামের ইডেন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে হাজারীবাগ থানা পুলিশ বাড্ডা নগরের বাসা থেকে দরজা ভেঙ্গে বৃষ্টির লাশ উদ্ধার করে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বৃষ্টির পরিবারের বরাত দিয়ে জানান, মৃত বৃষ্টি ইডেন কলেজের মাস্টার্স এর প্রথম বর্ষের ছাত্রী ছিল।
প্রাথমিকভাবে জানতে পেরেছি বৃষ্টি তার মার উপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাবার নাম দুলাল হোসেন।
এমই





