চাঁপাইনবাবগঞ্জে মো. পলাশ নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সদর থানার অক্টোয়মোড় এলাকায় বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মূর্তজা বলেন, বুধবার সন্ধার পর ‘মনের টানে’ পলাশ অক্টোয়মোড় এলাকার তিনতলা একটি বাড়ির পাশে উকিঝুকি মারছিলেন। এ সময় উৎসুক জনতা তাকে ধরে ফেলে। তখন তিনি পুলিশ পরিচয় দেন, কিন্তু কী কারণে সেখানে গিয়েছেন তা জানাতে পারেননি। পরে তারা পুলিশে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি।

তিনি আরও জানান, তাকে পুলিশ লাইন থেকে ক্লোজ করা হয়েছে। তিনি কেন সেখানে গিয়েছেন তা তদন্ত করে দেখা হবে।

এএইচ