নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অভিযান চালিয়ে মো: রুবেল (২৬) নামে এক সন্ত্রাসীকে রিভলবারসহ আটক করেছে র্যাব-১১।
বুধবার ভোরে উপজেলার ভবভদ্রী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল ওই উপজেলার ভবভদ্রী গ্রামের মৃত নজির আহাম্মেদের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমার বিকাল ৪টায় স্বাক্ষরিত প্রেস রিলিজে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবভদ্রী গ্রাম থেকে সন্ত্রাসী রুবেলকে একটি বিদেশী রিভলবারসহ আটক করা হয়। পরে বেগমগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
এমই





