ফাঁসির দাবিতে স্লোগানে-স্লোগানে মূখরিত শাহবাহের গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে রায় ঘিরে গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হচ্ছেন। শাহবাগ এখন ফাঁসির স্লোগানে-স্লোগানে মুখর।

এ ব্যাপারে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বাংলানিউজকে বলেন, রংপুর অঞ্চলের কুখ্যাত এ রাজাকার মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা , ধর্ষণ, নির্যাতন, বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করেছেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় তার যে অপরাধ তার একমাত্র প্রাপ্য শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গণজাগরণ মঞ্চের কর্মীরা ফাঁসির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নিয়েছে।

ইআর