রাজধানীর গুলিস্তানের জাকের সুপার মার্কেটে আগুন লেগেছে।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, আগুনের খবর পাওয়ার পরপর ফায়ার সার্ভিসের ‌১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জাকের সুপার মার্কেটে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি বলে জানান জিয়াউর রহমান।

এমবি