কক্সবাজারের সাগর পাড়ের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আব্দুল্লাহ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, কলাতলী এলাকার ওয়াটার ভিউ হোটেলের কক্ষ থেকে বুধবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। ওই যুবক নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে কক্সবাজারে সস্ত্রীক বেড়াতে আসার কথা বলে হোটেলে উঠেছিলেন।
কক্সবাজার সদর থানার এসআই তাজুল ইসলাম জানান, আত্মহত্যা করা যুবকের আসল নাম আব্দুল্লাহ বলে জানা গেছে। হোটেলে রিপন দে পরিচয়ে নাম রেজিস্ট্রি করে আবদুল্লাহ। রুম থেকে তার স্ত্রী বাইরে গেলে আব্দুল্লাহ রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ইতোমধ্যে আব্দুল্লাহর কথিত স্ত্রী লাকী আকতারকে আটক করেছে। প্রকৃত ঘটনা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা, ০৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





