ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

উপজেলার নূরপুর নামক স্থানে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, একটি মাইক্রোবাস সিএনজিচালিত অটোরিকশকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিখোঁজ হন আরও দুজন। তাদের অনুসন্ধানে চেষ্টা চলছে।

লাশ আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এএইচ