চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করেছেরাজীব (২২) নামের এক লম্পট। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সবুজ গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

এদিকে, প্রচুর রক্তক্ষরণে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জানা যায়, একই গ্রামের আলী বেপারীর বখাটে ছেলে রাজীব (২২) বেপারী চকোলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে ওই শিশুকে নির্জন স্থানে নিয়ে পাশবিকতা চালায়। এর এক পর্যায়ে শারীরিক যন্ত্রণায় শিশুটি চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় ওই লম্পটকেও আটক করে গণধোলাই দেওয়ার পর শ্রীনগর থানা পুলিশে সোপর্দ করে তারা।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইআর