চোর সন্দেহে মনির হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে ঝালকাঠির রাজাপুরে উপজেলার ছোট কৈবর্তখালি গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মনির উপজেলার ছোট কৈবর্তখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান ও উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ভোরেউপজেলার ছোট কৈবর্তখালি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাবিব ফরাজির ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি ঘরের লোকজন টের পেয়ে মনিরকে আটক করে ডাক-চিৎকার শুরু করে। পরে এলাকাবাসী ও ওই বাড়ির লোকজন মনিরকে ব্যাপক মারধর করে গুরুত্বর আহত করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে বলেও জানান আতিক।

জেএ