রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫৮ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার(১৭ নভেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকাল ৯টায় রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


এমএনজে