নারায়ণগঞ্জের পুরাতন সৈয়দপুর এলাকায় পরকীয়ার ঘটনা ফাঁস হয়ে পড়ায় আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ফাতেমা (৩৫) পুরাতন সৈয়দপুর এলাকার বাসিন্দা সৌদি আরবের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী। মনিকা ও শাহাদাৎ নামে তার দুই সন্তান রয়েছে।

গোগনগর ইউপি চেয়ারম্যান নওশেদ আলী জানান, ফাতেমার স্বামী বাবুল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। সর্বশেষ বাবুল তিন বছর আগে দেশে এসেছিলেন। ফাতেমার সঙ্গে স্থানীয় এক যুবকের পরকীয়া ছিল।সম্প্রতি বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে ফাঁস হয়ে পড়লে অভিমানে ফাতেমা আত্মহত্যা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। এ ছাড়া গৃহবধূ ফাতেমার মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। তবে চিরকুটে কি লেখা রয়েছে সে বিষয়ে পুলিশ তদন্তের স্বার্থে কিছু জানায়নি।

ঢাকা, ২৫ সপ্টেম্বর, টাইমনিউজবিডি, কম