রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জ্ঞানজ্যোতি চাকমা (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার দিবাগত রাতে উপজেলার করেঙ্গ্যাতলি বি ব্লক শ্রাবন্তী বৌদ্ধ বিহারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে খুনি পলাতক রয়েছে।
নিহত জ্ঞানজ্যোতি চাকমার বাড়ি বাঘাইছড়ির গোলাছড়ি এলাকায়।
হত্যার শিকার ও হত্যাকারী উভয়ই বৌদ্ধ ভিক্ষু বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রাবন্তী বৌদ্ধ বিহারে রাত ২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে জ্ঞানজ্যোতি চাকমাকে কুপিয়ে পালিয়ে যান রাজীব চাকমা নামে এক তরুণ। এসময় ঘটনাস্থলেই জ্ঞানজ্যোতির মৃত্যু হয়।
তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘাতক রাজীব মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আজিজুল হক জানান, খুনি রাজীবকে আটক করার চেষ্টা চলছে।
এসএইচ





