সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে অ্যালাইনস ফ্রানসাইজ ডি সেন্টারে আয়োজিত ফ্রাংকোফোনিভুক্ত সাতদেশের রাষ্ট্রদূতদের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী জোটের অংশ না নেয়া ও অর্ধেকেরও বেশি প্রার্থীর বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হওয়ার ঘটনা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের জন্য মানানসই নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে, এই সমস্যার সমাধান করে আগামীতে একটি সবার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই সংলাপ হওয়া জরুরী বলেও মন্তব্য করেন হিদার ক্রুডেন।
বাংলাদেশে একতরফা নির্বাচন ও বহির্বিশ্বে এর সমালোচনার প্রেক্ষিতে গঠিত বর্তমান সরকারকে আপনারা কিভাবে দেখেন- এমন প্রশ্নের জবাবে হিদার ক্রডেন আরও বলেন, আমরা সবাই চাই বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক।
সংবাদ সম্মেলনে ফরাসি রাষ্ট্রদূত মাইকেল ট্রিনকেয়ার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৫ বছর পর পর যেই নির্বাচন বাংলাদেশে হয়, তার আগে যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয় তা অনাকাঙ্খিত।
তিনি এ ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতের নির্বাচনগুলোতে না হয় সেজন্য সবাইকে আন্তরিক ও সহনশীল হওয়ারও আহবান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সবাইকে ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ১৩-২২ মার্চ একযোগে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রাংকোফোনি সপ্তাহ ২০১৪।
রাষ্ট্রদূতরা বলেন, বর্তমানে সারা বিশ্বে ২২০ মিলিয়ন বা ২২ কোটি লোক ফরাসি ভাষায় কথা বলেন। পাশাপাশি ৩২ টি দেশের অফিসিয়াল ভাষা ফরাসি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রতি বছর ২০ মার্চ আন্তর্জাতিক ফ্রাংকোফোনি দিবস হিসেবে পালন করা হয় লা ফ্রাংকোফোনিভুক্ত ৭৭ টি দেশসহ অন্যান্য দেশে।
ঢাকায় নিযুক্ত ফ্রাংকোফোনিভুক্ত সাত দেশের কু্টনৈতিক মিশন এবং অ্যালাইন্সেস ফ্রানসাইজের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রাংকোফোনি সপ্তাহ উপলক্ষ্যে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সদস্য দেশগুলোর বিখ্যাত ছবি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও কনসার্ট প্রদর্শন।
বক্তারা বলেন, ফ্রাংকোফোনি সপ্তাহ কেবল ফরাসিভাষাভিত্তিক সাত দেশের কোন সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠানই নয়, এর মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যকার এক ধরনের শেয়ারিং হয় যা একে অপরকে বোঝার ক্ষেত্রে সহযোগিতা করে। আর এ লক্ষ্যেই প্রতিবছর বাংলাদেশে এই সপ্তাহ উদযাপন করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার রক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টিসহ এসব বিষয়ে পারস্পরিক মত আদান-প্রদানেরও সুযোগ হয় এই সপ্তাহ উপলক্ষ্যে।
বক্তারা বলেন, ফ্রাংকোফোনিভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার রক্ষাসহ নানা ইস্যুতে বাংলাদেশের অর্জনের কথা উল্লেখ করে তারা বলেন, এবারের ফ্রাংকোফোনি সপ্তাহ শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে চট্টগ্রামেও তা বিস্তৃত করায় অন্য বছরগুলোর চেয়ে অনেক বেশি লোক এবারের সপ্তাহে অংশ নেয়ার সুযোগ পাবে।
[b]এবারের সপ্তাহের মূল আকর্ষণ: [/b]
ফ্রাংকোফোনি সপ্তাহ ২০১৪-তে ভিয়েতনামের তিনটি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে হোমল্যান্ড, সাউন্ড অব ভায়োলিন ইন মাই লাই ও ব্যাক টু নু থাউ। ঐতিহাসিক ঘটনা পরম্পরায় বিখ্যাত ভিয়েতনামের একত্রীকরণের সেই ১৯৭৫ সালের ইতিহাস ও তৎকালীন ভিয়েতনামের মানুষের জীবন-ধারা ফুটে উঠেছে এসব সিনেমায়। কিভাবে ভিয়েতমান এ পর্যায়ে উন্নতি করতে পেরেছে তাও এসব সিনেমার মাধ্যমে ফুটে উঠেছে।
২০ মার্চ ঢাকার ধানমন্ডিতে ও চট্টগ্রামে অ্যালায়েন্স ফ্রানসাইজ অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের বিখ্যাত চলচ্চিত্র অপারেশন কাসাব্লাংকা।
এছাড়াও বিতর্ক প্রতিযোগিতা ও কনসার্টসহ নানা আকর্ষনীয় অনুষ্ঠানে সজ্জিত করা হয়েছে এবারের ফ্রাংকোফোনি সপ্তাহ ২০১৪।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মিশরের রাষ্ট্রদূত মোহাম্মদ ইজ্জাত, মরক্কোর ডেপুটি হেড অব মিশন সাইদ কাশমী, কাতারের ডিপ্লমেটিক অ্যাটাচি আব্দুল্লাহ খালিফা আল ফাদালা, সুইজারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন ক্যারোলিন ট্রট ওয়েলার ও ভিয়েতনামের রাষ্ট্রদূত নুয়েন কয়েন থাক। [b]
ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি
[/b]
জাতীয়
সুষ্ঠু নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ জরুরী: কানাডার রাষ্ট্রদূত
সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে অ্যালাইনস ফ্রানসাইজ ডি সেন্টারে আয়োজিত ফ্রাংকোফোনিভুক্ত





