লালমনিরহাটে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবীতে মানববন্ধন ও আইনমন্ত্রীকে স্মারক লিপি প্রদান করেছে স্থানীয় সাংবাদিকরা।
রোববার সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিকরা এ কর্মসুচী পালন করেন।
লালমনিরহাট মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নুরল হক, মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান দুলাল,
দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি স্বপন কুমার দে, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি প্রতিনিধি ফারুক হোসেন নিশাত, নিউজ বাংলাদেশ প্রতিনিধি নিয়াজ আহম্মেদ শিপন, জাগো নিউজ প্রতিনিধি রবিউল হাসান প্রমুখ্য।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আইনমন্ত্রীকে স্মারক লিপি প্রদান করেন।
সরকার/জেড





