হজ্বব্রত পালনের জন্য প্রাক হজ নিবন্ধন আগামীকাল শেষ হবে। খবর তথ্য বিবরণীর। হজ্ব গমনেচ্ছুদের আগামীকালের মধ্যে তাদের নাম নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের এই সময় আর বাড়ানো হবে না । ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ কথা জানান হয়েছে।
এবার হজের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।
মন্ত্রণালয়টির সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এবার হজযাত্রীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের বেশী হলে অতিরিক্ত নিবন্ধিত হজ গমনেচ্ছুগণ পরবর্তী বছর হজ পালনের অপেক্ষমান তালিকায় থাকবেন।
এমবি





