গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসানসহ জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর শিববাড়ি মোর এলাকার ইউরো বাংলা নামের একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের হেফাজত থেকে ২৫টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, আটক হওয়া ৩৪ জন গাজীপুরে বসবাসরত জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের ১৯ জেলার জামায়াত-শিবিরের নেতাকর্মী।

আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন বিগত হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ ও নাশকতার মামলার আসামি।

এআর