গাজীপুরের শ্রীপুরে স্বামী ফজলুল হকের উপর্যুপরি দায়ের কোপে এক গৃহবধু খুন হয়েছেন। নিহত গৃহবধূর নাম পারভীন আক্তার (৩০)বলে জানা যায়।

আজ ভোর রাত সাড়ে তিনটার দিকে শ্রীপুর উপজেলার শৈলাট গাজীপুর (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী পারভিন আক্তার (৩০) শৈলাট (পূর্বপাড়া) এলাকার হোসেন আলীর মেয়ে। এসময় শাশুড়ির আনোয়ারা বেগম ফজলুল হককে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে মারাত্মক আহত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পিতা হোসেন আলী জানান, ফজলুল হক স্থানীয় লোকজনের কাছে ঋণগ্রস্ত ছিল। প্রায়ই সে তার স্ত্রীকে বাবার বাড়ী থেকে যৌতুক এনে ঋণ পরিশোধ করার চাপ সৃষ্টি করত। অন্যথায় তাকে তালাক দেয়ারও হুমকি দিত।

ঘটনার দিন রাতে এসব বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাধে। এসময় স্বামী ফজলুল হক উত্তেজিত হয়ে স্ত্রী পারভিন আক্তারকে উপর্যুপরি দা দিয়ে কুপালে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় নিহতের মা আনোয়ারা বেগম ফজলুল হককে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে মারাত্মক আহত করে। আনোয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এস আই ফরিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে স্বামী ফজলুল হক পলাতক রয়েছে। নিহত পারভিন আক্তারের ১০ বছরের ১টি ও ৩ বছরের ১টি মেয়ে সন্তান রয়েছে।

ঢাকা, ২৫আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ