রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেকে ডুবে আবদুল কাহার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শেরেবাংলানগর থানার পুলিশ বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে।
শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় খান বলেন, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে এ যুবক পানিতে ডুবে মারা যান বলে ধারাণা তার।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





