ট্রাক পার্কিংকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছে।আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক এবং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে আশুগঞ্জের চর চারতলা ফেরিঘাট এলাকায় ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে  গ্রামের আনু সরকারের বাড়ির শাহ আলমের সঙ্গে মনা বাড়ির তৌহিদুল ইসলাম নাসিরের ছেলে বিজয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

পরে আনু সরদারের বাড়ির লোকজন ও মনা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মহিউদ্দিন বাংলাসিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকা, ২ আগস্ট টাইমনিউজবিডি.কম