আগামি ৩ এ এপ্রিল(রবিবার) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরিক্ষা
২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ১৮,৬২৮।

এর মধ্যে এইচএসসিতে ১০ লাখ ২০,১০৯, এইচএসসি (বিএম) এ ১ লাখ ২,১৩২, আলিমে ৯১,৫৯১ এবং ডিআইবিএসে ৪৭৯৬ জন পরীক্ষার্থী রয়েছে।

আগামী ৩ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমনা পরীক্ষা।

বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।

এসএম