গাইবান্ধায় রামপালে বিদুৎ কেন্দ্র বন্ধের দাবিতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। গাইবান্ধায় শহরে গাইবান্ধা প্রেস ক্লাব সামনে জমায়েত হয়ে শিল্পকলা একাডেমী সামন থেকে সাইকেল র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে।

সাইকেল র‌্যালিটিতে নেতৃত্ব দেয় সমাজতান্ত্রিক দল বাসদ।

র‌্যালীর উদ্বোধন করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য আহসানুল হাবীব সাঈদ।

র‌্যালী পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নিলুফার ইয়াসমিন শিল্পী, কেন্দ্রীয় সংগঠক মিজানুর রহমান,
সুন্দরবন রক্ষা আন্দোলনের উদ্যোক্তা মাহবুব আলম মিলন, শাহীন আলম, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি শামিম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের জোর দাবি জানান। সেইসাথে দেশের সকল বিবেকবান মানুষকে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসএম