রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজন পেশাদার খুনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার দিবাগত রাতে র‌্যাব-৪ এর একটি দল তাদের আটক করে বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের নাম জানা যায়নি। তবে আটকের সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ, ২১ রাউন্ড গুলি, ৩টি সার্প নাইফ উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর/এমকে