গোবিন্দগঞ্জের বুধবার সকালে পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজে থেকে রংপুরের তাজহাটে পিকনিকে যাওয়ার সময় বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে ধাক্কা লেগে রাজিব হোসেন চপল (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

চপল উপজেলার পিয়ারাপুর পটকেপাড়ার মো. রেজাউল ইসলামের ছেলে, পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ।

সকালে শিক্ষক-শিক্ষার্থীরা পিকনিকের উদ্দেশে রওয়ানা দেওয়ার জন্য স্কুল চত্বরের ভেতরে বাসের সিটে ও কয়েকজন শিক্ষার্থী বাসের ছাদে ওঠে। বাসটি স্কুল থেকে বের হওয়ার সময় স্কুলের প্রধান ফটকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে চপল ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পর অভিভাবক ও স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠলে শিক্ষক-কর্মচারীরা পালিয়ে যান।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ কেএম আনারুল ইসলাম ফারুকসহ অন্য শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এআই