চট্রগ্রাম নগরীর আকবর শাহ থানার শহীদ লেইন থেকে ইয়াবা ও হেরোইনসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।
 
আটকৃত চারজন হল, জিয়াউর রহমান (৩৮), শাহিদ (২৮), রিংকু আক্তার (২৪) এবং মোবারক হোসেন (২৫)।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১৭৫টি ইয়াবা ও ৪৯ গ্রাম হেরোইন এবং ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক চন্দন দেবনাথ (মিডিয়া) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাসুম/এআই