খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার বাসিন্দা মোটর সাইকেল চালক রবিউল হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দেওয়া ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইতিমধ্যে শেষ হয়েছে।

পার্বত্য নাগরিক পরিষদ সূত্রে জানা যায়, আলটিমেটাম শেষ হওয়ার পরও সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সাথে আলোচনা করছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা মন্ডলির সভাপতি ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া। খুব শীঘ্রই এই ইস্যুতে কর্মসূচী ঘোষণা করতে যাচ্ছে সংগঠনটি।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া বলেন, পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালিরা দীর্ঘদিন ধরে উপজাতিয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত নিপিড়িত হয়ে আসছে।

গুইমারার নিরিহ বাঙ্গালি মটর সাইকেল চালক রবিউলকে নির্মমভাবে হত্যা করার ৪৮ ঘন্টা পার হলেও এখনো পর্যন্ত সন্ত্রাসীরা গ্রেফতার হয়নি। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে খুব শীঘ্রই কর্মসূচী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত সোমবার গুইমারা উপজেলার হাজীপাড়ার বাসিন্দা ভাড়ায় মোটর সাইকেল চালক রবিউল ইসলাম মটর সাইকেল সহ নিখোজ হন। পরে মঙ্গলবার উপজেলার তৈকর্মা এলাকা থেকে তার লাশ পাওয়া যায়।


জেড