গাজীপুরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনাসদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সিভিল সেকশনের উচ্চমান সহকারী মো. আবু হানিফ ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেনের নাম জানা গেছে। অন্যজনের নাম জানা যায়নি।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল খায়ের জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজেন্দ্রপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতগামী যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ওই ৩ জন মারা যান। এই ঘটনায় আরও কমপক্ষে ৫ জন আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এমবি





