ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ভোরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বাংলাদেশ বেতারের প্রধান ফটকের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, ভোরে মহাসড়কের চন্দ্রাগামী লেনের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে রাতে রাস্তা পার হওয়ার সময় কোন গাড়ির নিচে চাপা পড়ে বা বাসের ছাদ থেকে পড়ে তিনি মারা যান।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই তার মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এমবি





