রাজধানীর গাবতলীতে ১৭ কেজি ৪৮৫ গ্রাম স্বর্ণসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম জাহিদুল ইসলাম বলে জানা যায়।
সোমবার সকালে রাজধানীর গাবতলী থেকে তাকে আটক করা হয়।
দারুস সালাম থানার অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম জানান, স্বর্ণসহ যুবককে আটক করা হয়েছে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পরে বিস্তারিত তথ্য জানাতে পারব।
পুলিশ জানায়, মাজার রোডে তল্লাশি চেকপোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় জাহিদুলকে চ্যালেঞ্জ করেন সেখানকার কর্তব্যরত পুলিশ সদস্যরা। পরে আটক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১৫১টি সোনার বার উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
রাজধানীতে ১৭ কেজি স্বর্ণসহ যুবক আটক
রাজধানীর গাবতলীতে ১৭ কেজি ৪৮৫ গ্রাম স্বর্ণসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম জাহিদুল ইসলাম বলে জানা যায়। সোমবার সকালে রাজধানীর গাবতলী থেকে তাকে আটক করা হয়। দারুস সালাম থানার অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম জানান, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পরে বিস্তারিত তথ্য জানাতে পারব





